২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমিত আকারে পর্যবেক্ষণে থাকবে ইডব্লিউজি

নিরাপত্তার কারণে বড় পরিসরে নির্বাচন পর্যবেক্ষণে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 08:01 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার ২৮টি নাগরিক সংগঠনের স্থানীয় এ পর্যবেক্ষণ সংস্থার পরিচালক আব্দুল আলীম এক বিবৃতিতে এ কথা জানান।

৫ জানুয়ারির ভোটের এক সপ্তাহ আগে এ সিদ্ধান্ত জানালো সংস্থাটি।

বিরোধী দলের বর্জনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কমনওয়েলথ আগামী ৫ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দিয়েছে।

ইডব্লিউজির বিবৃতিতে বলা হয়, সবার অংশগ্রহণে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, তা এই মুহূর্তে বাংলাদেশে নেই। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অনকূল নয়।

“এই পরিস্থিতিতে ইডব্লিউজি তার পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইডব্লিউজি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যাপক আকারে নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে।”

বিবৃতিতে আবদুল আলীম বলেন, “দেশের নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলে ইডব্লিউজি পর্যবেক্ষক মোতায়েন করে স্বল্প সংখ্যক আসনে নির্বাচনের দিন ভোট প্রদানের হার ও নিরাপত্তা পরিবেশ পর্যবেক্ষণ করবে।”