গাজীপুরে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
গাজীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেন নি তিনি।
এসআই ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঢাকাগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতবেগের একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন অটোরিকশা আরোহীর।
লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
