২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের গুলিতে আহত ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 10:08 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শনিবার বিকাল সাড়ে ৪টায় ক্ষেত্রপাড়া গ্রামে এ ঘটনায় আহত মুকুল হোসেন (২৮) স্থানীয় অজিয়ার রহমানের ছেলে।

পুলিশ তাকে জামায়াতকর্মী বললেও জামায়াতে ইসলামী তা নিশ্চিত করেনি।

কলারোয়া থানার ওসি শাহাদারা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষেত্রপাড়া এলাকায় নিয়মিত মামলার আসামি ধরতে যায়।

এ সময় জামায়াত-শিবিরের ৮/১০ জন কর্মী তাদের লক্ষ্য করে হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ তিন রাউন্ড গুলি ছুড়লে মুকুল হোসেন আহত হয়। পরে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

ওসি আরো জানান, মুকুল গত ১২ ডিসেম্বর রাতে নিহত আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান জজ হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ মুকুল তাদের দলের কর্মী কিনা তা খোঁজ নিয়ে দেখছেন।