আ. লীগ সমর্থকের ৪টি মোটরসাইকেল ভস্মীভূত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার বিকালে উপজেলা কানসাট কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
তবে, কারা এ হামলা করেছে তা পুলিশ নিশ্চিত করেনি।
স্থানীয়রা জানায়, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী গোলাম রাব্বানী দুপুরে উপজেলার পুকুরিয়ায় তার বাড়িতে কর্মীসভার আয়োজন করেন। এতে স্থানীয় আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা অংশ নেয়।
কর্মীসভা থেকে ফেরার পথে বিকেল সোয়া ৩টার দিকে কলাবাড়ি এলাকায় দুর্বৃত্তরা তাদের আটকিয়ে চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এ ব্যাপারে গোলাম রব্বানীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
শিবগঞ্জঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
