রাজশাহীতে বাসের ধাক্কায় স্কুলছাত্রসহ নিহত ২
রাজশাহীর পবা উপজেলায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন-পবার নওহাটা পৌর এলাকার আবুল কালাম আজাদ আলীর ছেলে নগরীর কলেজিয়ট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সায়েম আলী (১৪) ও নওহাটার মহানন্দা খালির আব্দুর রহমানের মেয়ে সুমি খাতুন (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে হতাহতের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
