২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচনী প্রচারণার মাইক ভাংচুরের অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 01:35 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সদর থানার ওসি জমির উদ্দিন জানান, শনিবার ভোরের দিকে শহরের সুরকিমিল এলাকার বাসা থেকে আনিছুর রহমান আনিছকে গ্রেপ্তার করা হয়।

ওসি জমির উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে শহরের মিশন মোড় এলাকায় আনিছ সহযোগীদের নিয়ে নির্বাচনী প্রচারণার মাইক ভাংচুর করেন বলে অভিযোগ আওয়ামী লীগ প্রার্থী আবু সাঈদ দুলালের।।

এ ব্যাপারে আনিছসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিকেলেই সদর থানায় একটি মামলা করেন দুলাল।

ওই মামলায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।