২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুলিশের ওপর হামলায় ৩ জামায়াত কর্মী গ্রেপ্তার

বাগেরহাটে পুলিশের ওপর হামলায় জড়িত সন্দেহে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 01:33 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বাগেরহাট সদর মডেল থানার ওসি লিয়াকত হোসেন জানান, শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেওয়ানবাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- স্থানীয় জামায়াত কর্মী মো. মনিরুজ্জামান (৩৫) ও আব্দুর রশিদ (৬০) এবং ছাত্রশিবিরের কর্মী মো. শহীদুল্লাহ (২০)।

গত ১৫ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় মডেল থানার এসআই মো. সফিউদ্দিন বাদী হয়ে জেলা জামায়াতের নায়েবে আমির মওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদসহ দলটির ৪২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন থেকে চারশ’ জনকে আসামি করে একটি মামলা করেন।

গ্রেপ্তাররা এই মামলার সন্দেহভাজন আসামি জানিয়ে ওসি লিয়াকত বলেন, ওই হামলার ঘটনায় এ পর্যন্ত চারজনকে ধরা হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর জামায়াতের বাগেরহাট পৌর শাখার সেক্রেটারি মোস্তাইন বিল্লাহকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

১৫ ডিসেম্বর রাতে দেওয়ালবাটি গ্রামে শিবিরের সাবেক জেলা সভাপতি মঞ্জুরুল হক রাহাতের বাড়িতে অভিযান চালাতে গিয়ে জামায়াত-শিবিরের হামলার শিকার হন বাগেরহাট মডেল থানার ওসিসহ পুলিশের পাঁচ সদস্য।