২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় যুবক নিহত

চট্ট্রগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় মারা গেছে এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 09:06 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার বিকালে বাঁশবাড়িয়া বাদাম গাছ তলা এলাকায় এই দুঘর্টনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. আলাউদ্দিন (২৫) বাঁশবাড়িয়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  গুরুতর আহতাবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে আলাউদ্দিনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে পুলিশ সদস্য বাশার বলেন, “রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস লোকমানকে চাপা দেয়।”