সেগুনবাগিচায় হিজবুতের বোমাবাজি, সংঘর্ষ
জুমার নামাজের পর রাজধানীর সেগুনবাগিচা এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিছিলের চেষ্টায় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল তালুকদার জানান, শুক্রবার দুপুরে নামাজের পর হিজবুতকর্মীরা শিল্পকলা একাডেমির সামনের রাস্তায় মিছিল বের করে।এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে শুরু হয় ছুটোছুটি। এক পর্যায়ে হিজবুতকর্মীরা বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়ে আশেপাশের গলিতে ঢুকে পড়ে।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীম আহমেদ জানান, হিজবুতকর্মীরা প্রধান সড়ক থেকে সরে গেলেও আশেপাশের বিভিন্ন গলিতে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে।এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় বলেও জানান তিনি।
