চিটাগাং খুলশী ক্লাবের যাত্রা শুরু
তরুণ উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু হলো বিনোদনের কেন্দ্র চিটাগাং খুলশী ক্লাব লিমিটেডের।
বৃহস্পতিবার দুপুরের চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ক্লাবটি চালুর ঘোষণা দেয়া হয়।
তবে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার সন্ধ্যায় নগরীর জাকির হোসেন সড়কে সানমার স্প্রিং ভ্যালিতে।
সংবাদ সম্মলনে ক্লাবের সভাপতি মো. নিয়াজ মোর্শেদ এলিট বলেন, “সময়ের চাহিদা মাথায় রেখে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নতুন এই রিক্রিয়েশন ক্লাবের যাত্রা শুরু হতে যাচ্ছে।
“ক্লাবের সদস্যদের বিনোদনের জন্য এখানে থাকবে আধুনিক কটেজ, রেস্টুরেন্ট ও ক্যাটারিং সার্ভিসের বিশেষ ব্যবস্থা।
“এছাড়াও থাকবে বিলিয়ার্ড, স্নুকার রুম, পুল রুম, জিমনেসিয়াম ও কার্ড রুম।”
ক্লাবের ২১ সদস্যের নির্বাহী কমিটির অধিকাংশই তরুণ জানিয়ে তিনি বলেন, “ডোনার, লাইফ টাইম ও পার্মানেন্ট এই তিন ক্যাটাগরিতে ক্লাবের সদস্যপদ দেয়া হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি রফিক উদ্দিন বাবুল, নির্বাহী কমিটির পরিচালক আযরা ইমরান, ওয়াহিদা মাসুক, হোসনে আরা নাজ, আলী আহসান মো. মুজাহিদ বেগ, ওয়াহিদুজ্জামান বাবু, মিজানুর রহমান মজুমদার প্রমুখ।
