২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগের পর হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ায় নতুন প্রশাসক

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. জয়নাল আবেদীনকে হবিগঞ্জের এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মোশাররফ হোসেনকে  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৩ শাখা থেকে প্রকাশিত এক আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর মোহাম্মদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়া ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনলে গত ২৩ ডিসেম্বর তাকে শোকজ করে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে বিষয়টি প্রমাণিত হওয়ায় পরদিন তাকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি।   

অন্যদিকে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মাহবুব আলীর অভিযোগের প্রেক্ষিতে একইদিন প্রত্যাহার করা হয় হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারকে।

দুই জেলা প্রশাসককে প্রত্যাহারের দিনই তাদের পরিবর্তে নতুন জেলা প্রশাসক নিয়োগ সংক্রান্ত আদেশ জারি হলেও বৃহস্পতিবার তা প্রকাশ করা হয়।