২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথবাহিনীর অভিযানে ঢাকায় গ্রেপ্তার ২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বিভিন্ন মামলার আসামি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রাবাড়ী, কদমতলী, আদাবর, মিরপুর এবং যাত্রবাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তাররা বিভিন্ন মামলায় তালিকাভুক্ত আসামি বলেও জানান তিনি।

এর আগে বুধবার ঢাকার ১৪ জন সাংসদ এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টির দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক বিবৃতিতে ‘নাশকতা’ চালাতে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন।

ওই বিবৃতিতে ‘চিহ্নিত’ সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।