ফেরির গ্যাংওয়ে ভেঙ্গে পিরোজপুর-বরিশাল যোগাযোগ বন্ধ
পিরোজপুরের কচা নদীর ফেরির গ্যাংওয়ে ভেঙ্গে বরিশালের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে গ্যাংওয়ে ভেঙ্গে জেলার গুরুত্বপূর্ণ এ ফেরি বন্ধ হয়ে যায়। ফলে পিরোজপুর-বরিশাল, পিরোজপুর-খুলনা, পিরোজপুর-ঝালকাঠির সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।
ফেরির ইজারাদার আজমীর হোসেন বলেন, বরিশাল ফেরি ডিভিশন কর্মকর্তাদের গাফিলতি ও অবহেলার কারণে প্রতি মাসেই ৮/১০ বার লক্কর-ঝক্কর ফেরি, ফেরির পন্টুন ও গ্যাংওয়ে ভেঙ্গে যাওয়ায় এই রুটের যাত্রীদের অসহনীয় বিড়ম্বনায় পড়তে হয়।
তবে কাজ সম্পন্ন হয়ে কখন ফেরি চলাচর শুরু হবে তা কেউই নিশ্চিত করে জানাতে পারেননি।
মেরামতে ব্যস্ত থাকায় এ বিষয়ে প্রকৌশলী মঞ্জুরুল হকের সঙ্গে কথা বলা যায়নি।
