২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ হাতবোমাসহ শিবিরকর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ২৮টি হাতবোমাসহ এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

গ্রেপ্তার শিবিরকর্মীর নাম সাইফুল ইসলাম।

মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব মনিপুরের একটি ভবনে বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়।

ভবনটি ইসলামী ছাত্রশিবিরের মেস হিসেবে ব্যবহৃত হতো জানিয়ে ওসি বলেন, পাঁচতলা ভবনের একটি কক্ষ থেকে প্রথমে ২০টি এবং পরে আরো ১৮টি হাতবোমা উদ্ধার করা হয়।

তিনি জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ভবনের বিভিন্ন তলায় থাকা শিবিরকর্মীরা পালিয়ে যায়।

গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।