২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুরে এক হিন্দু ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজে টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 02:55 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার রাত ১০টার দিকে পান ব্যবসায়ী সাধন পরামানিকের বাড়িতে দুর্বৃত্তরা তিনটি বোমা ছোড়ে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি বোমা বাড়ির উঠানে বিস্ফোরিত হয়।

“ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অপর বোমাটি উদ্ধার করা হয়েছে।”

কারা কি কারণে এই হামলার ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।

হামলার কারণ অনুসন্ধান এবং দুষ্কৃতিকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ব্যবসায়ী সাধন পরামানিক জানান, কয়েকদিন ধরে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

চাঁদা না পেয়ে তারা বোমা হামলা করে থাকতে পারে বলে তার ধারণা।

এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।