নাটোরে দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন পণ্যবাহী আরেক ট্রাকের চালক।
বনপাড়া হাইওয়ে থানার এসআই জহির আহমেদ জানান, বুধবার ভোর ৫টার দিকে উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল সড়কের আগ্রাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (২৫) যশোর সদর উপজেলার জঙ্গলবাজার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এতে মিনি ট্রাকের চালক শফিকুল ঘটনাস্থলেই মারা যান।
তার লাশ ও ট্রাক বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে এসআই জহির জানান।
