২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চালককে খুন করে মাইক্রোবাস ছিনতাই

পাবনার সাঁথিয়ায় গভীর রাতে চালককে হত্যার পর তার মাইক্রোবাস নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

এএসপি আবু বকর সিদ্দীক জানান, বুধবার সকালে উপজেলার মাঝগ্রামে রাস্তার পাশে একটি মাঠে স্থানীয় আমিনুর রহমানের (৩৫) লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।  

পুলিশের ধারণা, গভীর রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি থামায় দুর্বৃত্তরা। তারপর ধারালো অস্ত্র দিয়ে আমিনুরের গলা কেটে মাঠে লাশ ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।  

এ হত্যাকাণ্ডের পেছনে চরমপন্থীদের হাত থাকতে পারে বলেও সন্দেহ করছেন এএসপি সিদ্দীক।

আমিনুরের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।