২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোনারপাড়া-শান্তাহার রেল ২৪ ঘণ্টা বন্ধ

গাইবান্ধার বোনারপাড়া থেকে শান্তাহার রেল রুটে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 08:36 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

গত ৪ ডিসেম্বরের নাশকতায় লাইনচ্যুত পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন উদ্ধার কাজের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

গাইবান্ধা রেল স্টেশনের মাস্টার এমএ ওয়াহেদ বলেন, ডিসেম্বরের শুরুতে রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় লালমনিরহাট থেকে শান্তাহারগামী পদ্মরাগ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে চার জন নিহত হয়।

দুর্ঘটনার ৩০ ঘণ্টা পর রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হলেও ইঞ্জিনটি তখন উদ্ধার করা হয়নি।