শেরপুরে সাক্ষী সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গঠিত শেরপুর জেলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা হয়।
সভায় সাক্ষীদের সুরক্ষার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাক্ষীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং প্রয়োজনে আরও ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ এ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার পাল, র্যাব-১২ এর উপ-পরিচালক হাসিবুর রহমান শেরপুর সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ওই চার থানার ওসি এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষী উপস্থিত ছিলেন।
