২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফ খান জয়ের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক পদে আরিফ খান জয়ের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 06:42 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, আরিফ খান জয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের ছয় নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগ ১ ডিসেম্বর থেকে বাতিল করা হয়েছে।

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে আরিফ খান জয় নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছেন।