২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ জলসীমায় ৪৪ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে তিনটি মাছধরা ট্রলারসহ ৪৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 05:39 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

সোমবার দুপুরে মংলা বন্দর থেকে ৭০ নটিক্যাল মাইল দুরে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টের ফেয়ারওয়ে বয়ার কাছ থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার এ আটকের সত্যতা নিশ্চিত করেন বাগেরহাটের মংলাস্থ নৌবাহিনীর গোয়েন্দা শাখার কর্মকর্তা লুৎফর রহমান।

এর আগে গত শুক্রবার একই এলাকা থেকে একই অভিযোগে নৌবাহিনী ২৯ জেলেকে আটক করেছিল।

গোয়েন্দা কর্মকর্তা লুৎফর রহমান গোমতি জাহাজের কমান্ডার জয়নুল আবেদিনের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছধরা ট্রলার নিয়ে তারা মাছ শিকার করছিলেন।

নৌবাহিনীর টহলরত জাহাজ গোমতি তাদের আটক করে।