ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী খুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে বেঁধে রাখা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই শামসুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার একটি পুরনো বাড়ি থেকে রবিউল্লাহর (৩৫) লাশ উদ্ধার করা হয়।
তিনি বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ সময় উদ্ধারকৃত আবু কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান এসআই।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করতে তদন্ত চলছে।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটক যুবক বেশ কিছু তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখই কিছু বলা যাবে না।”
