২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপ খাদে, মা-ছেলের মৃত্যু

মানিকগঞ্জে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের কুষ্টিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝর্ণা বেগম (৩৫) ও তার ছেলে সোহান (১২)।

দুর্ঘটনায় আহত ঝর্ণা বেগমের স্বামী নূরু মাতবর ও সাঈদ শেখ নামে আরেক ব্যক্তিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজীপুরের শিববাড়ী থেকে পিকআপ ভ্যানে পরিবারের সদস্য ও আসবাবপত্র নিয়ে মাদারীপুরের গ্রামের বাড়ীতে যাচ্ছিলেন নূরু মাতবর।

“ঘুন কুয়াশার কারণে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা ও সোহান। তবে পিকআপ ভ্যানের চালক ও সহকারীর খোঁজ পাওয়া যায়নি।”

মৃতদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।