গাড়ি পোড়ানোর মামলা, আসামি তিনশ
অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়িতে বাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
রোববার রাতে পলাশবাড়ি থানায় মামলাটি দায়ের করা হয় বলে পুলিশ জানায়।
পলাশবাড়ি থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, আতাউর রহমান নামের এক বাসচালক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫০ জনকে আসামি করা হয়।
বিরোধী জোটের পঞ্চম দফা ৮৩ ঘণ্টা অবরোধের প্রথম দিন পলাশবাড়ির জুনদহ-রাইগ্রাম এলাকায় অবরোধকারীরা চারটি গাড়ি জ্বালিয়ে দেয় এবং অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে।
