কুমিল্লা ও জামালপুরে গ্রেপ্তার ৪০
টানা চারদিনের অবরোধে কুমিল্লা ও জামালপুরে বিরোধী জোটের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে রয়েছে বিএনপির আট জন এবং জামায়াত-শিবিরের ২৪ জন।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা কামাল উদ্দিন জানান, হরতাল ও অবরোধে বিভিন্ন নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে গ্রেপ্তার ৮
সোমবার সকালে অবরোধে পিকেটিং করার সময় জেলা শহরে পুলিশ বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
জামালপুর সদর থানার ওসি মো. মুজিবুর রহমান মজুমদার জানান,
গ্রেপ্তারদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর থানায় মামলা রয়েছে।
