পাবনায় আ.লীগ অফিসে ভাংচুর
পাবনার সুজানগর উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা।
সোমবার দুপুরে সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুর চালায় এবং অফিসের সামনে থাকা তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
আমিনপুর থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২ টার দিকে ওই অফিসের সমানে দিয়ে অবরোধ সমর্থনে মিছিল যাওয়ার সময় আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায় বিএনপি-জামায়াত কর্মীরা। এ সময় অফিসের সামেনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেয় তারা।
এ ব্যাপারে সাগরকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী বলেন, জামায়াত শিবির ও বিএনপির লোকজন একটি মিছিল নিয়ে যাওয়ার সময় এ কাজ করেছে।
