২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতপাড়ায় হাতবোমা বিস্ফোরণ, আহত ১

বিরোধী দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার আদালত পাড়ায় হাতবোমা বিস্ফোরণে এক বিচারপ্রার্থী নারী আহত হয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 03:39 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

সোমবার বেলা আড়াইটার দিকে কোর্ট হাউস স্ট্রিটে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতের নাম জানা যায়নি। তাকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে আদালত পাড়ায় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান।

“আড়াইটার পরপর দুটো হাতবোমা বিস্ফোরিত হলে ওই মহিলা আহত হন। তিনি মামলার কাজে এখানে এসেছিলেন।”

এ ঘটনায় সুমন নামে এক রিকশাচালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে  দায়রা জজ আদালতের ওপর থেকে দুটি হাতবোমা ফেলা হলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।  

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে আটক করতে পারেনি।