২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষা আবারো পেছাল  

অবরোধ-হরতালের মধ্যে পঞ্চমবারের মতো পেছানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষ স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

সোমবার দুপুরে ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে কর্তৃপক্ষ জানায়।

গত দেড়মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার তারিখ বার বার পরিবর্তন করে আসছিল।

সর্বশেষ ঘোষিত ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বরের ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী বছরের ১০, ১১, ১২, ১৩ ও ১৪ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল-অবরোধে অব্যহত সংহিসতা ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা আমাদের বার বার এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

“দুপুরে ভর্তি কমিটির জরুরি সভায় নতুন তারিক নির্ধারণ করা হয়েছে। আশা করছি নতুন নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারব,” বলেন তিনি।

এর আগে প্রথম দফায় ১০ থেকে ১৪ নভেম্বর, দ্বিতীয় দফায় ৫ থেকে ৯ ডিসেম্বর, তৃতীয় দফায় ২৫ থেকে ২৮ ডিসেম্বর, চতুর্থ দফায় ২৮ থেকে ৩১ ডিসেম্বর নির্ধারিত সময়সূচি ছিল।

পরিবর্তিত সময়সূচি শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তি এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd প্রকাশ করা হবে।