২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মঙ্গলবার হরতাল

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে চাঁদপুরে মঙ্গলবার অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

সোমবার সকালে অবরোধ সমর্থনে মিছিল শেষে এক সমাবেশে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েল হরতালের ঘোষণা দেন।

এর আগে অবরোধ সমর্থনে শহরের চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে মিছিল বের করে ছাত্রদল নেতা-কর্মীরা । মিছিলটি  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায়  সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক   এ হরতালের ডাক দেন।

এদিকে অবরোধ সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে। অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক।

জেলার কোথাও  কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।