২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক স্কুল ছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার খুকশীর মাঠ থেকে রতন রায় তপনের (১৪) লাশ উদ্ধার করে পুলিশ।

উপজেলার কুড়িবিশ্যা বাঁশবাড়ি গ্রামের বলরাম রায়ের ছেলে তপন বড়বিল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বলরাম রায় বলেন, “রোববার রাত ৯টার দিকে খাবার খেয়ে পাশের দোকানে যায় রতন। রাতে আর ফিরে আসেনি। সকালে খুকশীর মাঠে গলাকাটা লাশ পাওয়া যায়।”

গঙ্গাচড়া থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তিগত আক্রোশের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।