২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ

বিরোধী দলের অবরোধের মধ্যে মাগুরায় পুলিশের গাড়িতে ছোড়া হাতবোমায় আহত হয়েছেন দুই কনস্টেবল।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 11:42 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর পারনান্দুয়ালী ব্র্যাক কার্যালয়ের সামনে টহলরত পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আহত দুই কনস্টেবল মাহাতাব (৫০) ও জনি (২৫) সদর হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।