সিরাজগঞ্জে অবরোধের আগুনে দগ্ধ ৩
সিরাজগঞ্জে ট্রাকচালক ও দুই সহযোগীকে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়েছে অবরোধকারীরা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
অগ্নিদ্ধরা হলেন নওগাঁ সদরের দশ পাইয়া গ্রামের হাবিল হোসেনের ছেলে ট্রাক চালক আতাউর রহমান (৩৫), একই উপজেলার উল্লাসপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও চালকের সহকারী মাজেদুল ইসলাম (৩২) এবং ওই জেলার মহাদেবপুর উপজেলার বাঘাছড়া গ্রামের মকবুলের ছেলে শাহিন (৩০)।
এদের মধ্যে দুই সহকারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং চালককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফাইল ছবি
এ অবস্থায়ও ব্রিজ অতিক্রম করার পর পিকেটাররা ট্রাকের কেবিনে পেট্টোল বোমা ছুড়ে মারে। এতে কেবিনের একাংশে আগুন ধরে গেলে দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তিনি।
কিন্তু নিয়ন্ত্রণ না হওয়ায় মধ্য ভদ্রঘাট এলাকায় গিয়ে পাশ্ববর্তী খাদে উল্টে যায় ট্রাকটি।
“এ সময় আমরা তিনজন ট্রাকের ভিতর থেকে বেরিয়ে আসি। ট্রাকে দেয়া আগুনে আমার দুই হাত ও দুই পায়ের একাংশ পুড়ে গেলেও সহযোগীরা অক্ষত ছিল।”
তিনি বলেন, বের হওয়ার পর ৭/৮জন পিকেটার এসে তাকে ধরে ফেলে টাকা দাবি করে। আমি তাদের ১১শ টাকা দেয়ার পর ছেড়ে দেয়। এরপর দুই সহযোগীকে ধরে গায়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।
বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান জানান, চালক ও সহকারীরা অগ্নিদগ্ধ অবস্থায় মহাসড়কের পাশে চিৎকার করছিল।
তখন উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, আগুনে সহকারী শাহিনের শরীরের ৬০ ভাগ ও মাজেদুলের ৮০ ভাগ পুড়ে গেছে।
