২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর কবরে চিরঘুমে জোহরা তাজউদ্দিন

স্বামী তাজউদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হয়েছে জোহরা তাজউদ্দিনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 08:12 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

স্বামীর গ্রামে জোহরা, ফুলেল শ্রদ্ধা

রাজধানীর বনানী কবরস্থানে রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতাকে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ তাকে প্রদান করে গার্ড অব অনার।

শুক্রবার সকাল ১০টা ৩৭মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর আহ্বায়ক হিসেবে আওয়ামী লীগের হাল ধরেন জোহরা। সে সময় দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরলে তার হাতে তুলে দেন দলের নেতৃত্ব।

১৯৫৯ সালে তাজউদ্দিন আহমেদের সঙ্গে বিয়ে হয় জোহরার। আওয়ামীলীগ নেতা তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।

জোহরা তাজউদ্দিনের দাফনে উপস্থিত ছিলেন তার ছেলে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ, মেয়ে গাজীপুর-৪ এর সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার শওকত আলী ও তার স্ত্রী মাজেদা শওকত আলী।