পলাশবাড়িতে রাস্তা কেটে অবরোধ
পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের অন্তত ছয়ফুট পাকা রাস্তা কেটে ফেলেছে অবরোধকারীরা।
রোববার ভোর রাতে সড়কের গড়েয়া এলাকায় সড়ক কেটে ফেলা হয় বলে জানিয়েছে পুলিশ।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, রোববার বেলা ২টার দিকে কেটে ফেলা রাস্তাটি সংস্কার করা হয়েছে।
এছাড়াও রংপুর-বগুড়া মহাসড়ক ও গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের বিভিন্ন জায়গায় গাছ কেটে রাস্তায় ফেলে যান চলাচলে বাধা দেয়া হয়।
