নোয়াখালীতে সোমবার হরতাল
সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির মুক্তির দাবিতে নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
রোববার দুপুরে জেলা সদরে ছাত্রদলের মিছিল শেষে এক সমাবেশে এই ঘোষণা দেয়া হয়।
সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি নুরুল আমিন খানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ গ্রেপ্তার হন।
