২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ১০ কর্মী আটক

চট্টগ্রামের লোহাগাড়া থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাংচুর ও আগুন দেয়ার মতো নাশকতায় জড়িত থাকার অভিযোগে রোববার ভোররাতে উপজেলার সাতঘর ও কলাউজানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ১০ জনের মধ্যে নুরুল হক ও রেজাউল করিম জামায়াতের রোকন পদে রয়েছেন বলে জানান ওসি। 

তাদের বিরুদ্ধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ, যানবাহন ভাংচুর, আগুন দেয়া এবং নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।