যশোরে ‘চরমপন্থীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার
যশোরের মণিরামপুর থেকে এক ‘চরমপন্থী সদস্যের’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার হেলারঘাট শ্মশান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত উত্তম মণ্ডল (৩০) খুলনার ডুমুরিয়া উপজেলার জিয়েলতলা গ্রামের সূর্যকান্ত মণ্ডলের ছেলে বলে জানিয়েছেন মণিরামপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম।
“পকেটে থাকা একটি স্টুডিও’র কাগজ থেকে পাওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে তার পরিচয় জানা গেছে।”
ওসি রেজাউল বলেন, ডুমুরিয়া থানায় যোগাযোগ করে জানা গেছে, উত্তম একটি চরমপন্থী সংগঠনের সদস্য।
