চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত
অবরোধের মধ্যে চট্টগ্রামে মহাসড়কে ট্রাকচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সার্জেন্ট জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশা থেকে নামার সময় ঢাকাগামী একটি ট্রাক কামালকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
