২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারের সময় উদ্ধার ১৩

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই নারীসহ ১৩ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, রোববার পুটখালি সীমান্ত থেকে ওই ১৩ জনকে উদ্ধারের পর তাদের থানায় হস্তান্তর করা হয়।

এরা হলেন- ইব্রাহিম হোসেন (৩০), শুদেস চন্দ্র (২৮), আব্দুল হান্নান (২৬), শাহিন আলম (৩৫), মঞ্জুরুল আলম (৩০), শংকর কুমার (২৫), আনোয়ার হোসেন (২২), সিরাজুল ইসলাম (৪৫), ওয়েস আলি (২২), জামাল উদ্দিন (৩৮),  সুজিত কুমার (২৫), বেনিতা রায় (১৮) ও শারমিন আক্তার (২০)।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তাদের বাড়ি পাবনা, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, চাঁদপুর, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

এসআই আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাচারের খবর পেয়ে পুটখালি বিজিবির একটি টহল দল ইছামতি নদীসংলগ্ন বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

তবে পাচারকারী দলের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।