২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার

যশোরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 12:31 AM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার রাত ১১টার দিকে শহরের শংকরপুর এলাকার রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

যশোর রেলওয়ে পুলিশের এসআই সেকেন্দার বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন,  “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ বস্তাবন্দি লাশটি উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে নিহত নারীর বয়স ৩৫/৩৬ বছর।”

তিনি জানান,  অজ্ঞাত দুর্বৃত্তরা ওই নারীর বস্তাবন্দি লাশ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে।