মোটরসাইকেল উল্টে দুই যুবদল কর্মী নিহত
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের দুই কর্মী নিহত হয়েছেন।
মির্জাগঞ্জ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, শনিবার রাতে মির্জাগঞ্জ সদর গার্লস স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া ও বায়েজীদ আহমেদ উপজেলার দেউলি সুবিধখালী গ্রামের বাসিন্দা।
ওসি আবীর বলেন, ওই তিনজন একটি মোটরসাইকেলে করে সুবিধখালী থেকে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেল অতিরিক্ত গতিতে ছিল।
“রাত সাড়ে ৮টার দিকে মির্জাগঞ্জ সদর গার্লস স্কুলের সামনে পৌঁছালে স্পিড ব্রেকারে লেগে মোটরসাইকেল উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সবুজ ও বায়েজীদের মৃত্যু হয়।”
