২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় নির্বাচন অফিসে হাতবোমা হামলা

মাগুরার শালিখা উপজেলা নির্বাচন অফিস এলাকা ও সদরের আড়পাড়া বাজারে তিনটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার রাত ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে নির্বাচন অফিসের সামনে দুটি এবং একই সময় আড়পাড়া বাজারের ব্যবসায়ী বিমল বিশ্বাসের দোকানের সামনে একটি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার থেকে পাঁচজন যুবক নির্বাচন অফিসের সামনে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

অন্যদিকে প্রায় একই সময়ে আড়পাড়া বাজারে হাতবোমার বিস্ফোরণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জনগণের উদ্বেগের বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান জানান, “আমরা ঘটনাস্থলগুলো পরিদর্শণ করে পুলিশ প্রহরা জোরদার করেছি।”