২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা হামলা

যশোর জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 09:29 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ায় এ হামলায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

তবে, কারা এ হামলা চালিয়েছে তা পুলিশ জানাতে পারেনি।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বোমা বিস্ফোরণের খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখান থেকে বিস্ফোরিত রোমার আলামত উদ্ধার করেছে পুলিশ।

ছাত্রলীগ নেতা রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আঘাত পাননি।

এ সময় তিনি বাড়িতে ছিলেন না বলেও জানান।