২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চরমপন্থী খুন

ঝিনাইদহ সদরে এক চরমপন্থী সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার সন্ধ্যায় সাধুহাটি পান্তপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে সিরাজুল ইসলামের  (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আদিল উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, সিরাজুল ইসলাম চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ( জনযুদ্ধ ) ক্যাডার ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা আছে।

ওসি বলেন, এতদিন তিনি কুয়েত ছিলেন। ১৫/ ২০ দিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন।

শুক্রবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

চাঁদাবাজির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দলীয় লোকেরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।