২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে গাড়ি ভাংচুর

কিশোরগঞ্জ শহরে শনিবার অবরোধ চলাকালে বিএনপির মিছিল থেকে গাড়ি ভাংচুর করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 04:23 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

এ সময় পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পুলিশ বিএনপির তিন কর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের রথখলা ময়দান থেকে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড় বাজার এলাকা অতিক্রমের সময় কয়েকজন কর্মী তিনটি ট্রাক ভাংচুর করে।

এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিপেটা করে।

পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যায় এবং কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তার উপর সমাবেশ করেন তারা।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক ভুইয়া জানান, ট্রাক ভাংচুরে জড়িত থাকায় তাদেরকে আটক করা হয়েছে।