২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসের গাছ নিয়ে যাচ্ছিলেন ‘অধ্যক্ষ’

রাজশাহী নগরীর একটি শারীরিক শিক্ষা কলেজ ক্যাম্পাসের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জব্দ করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শুক্রবার রাতে ওই গাছগুলো কাটার পর কলেজের অধ্যক্ষ নিজের বাড়ি নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

শাহমখদুম থানার এসআই শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে নগরীর সপুরা এলাকায় অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ ক্যাম্পাস থেকে দুটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল কলেজের অদ্যক্ষের বাড়িতে।

তিনি বলেন, অধ্যক্ষ আব্দুল মান্নান গাছ দুটি কেটে টুকরা করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন গাছের টুকরোগুলো আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গাছের ১৩টি টুকরা জব্দ করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কথা বলতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে অধ্যক্ষ আব্দুল মান্নানকে পাওয়া যায়নি।