নাশকতা: ১০ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম রেলপথ
রেললাইনের ফিস প্লেট খুলে ফেলায় ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত পাইলট ট্রেন উদ্ধারের পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ফাইল ছবি
এই সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথের দুটি লাইনের একটি বন্ধ থাকে।
রেলকর্মীরা টানা প্রায় ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেনটি উদ্ধারের পর শুক্রবার বেলা সোয়া ১টার দিকে দ্বিতীয় লাইনেও ট্রেন চলাচল শুরু হয়।
বিরোধী দলের হরতাল-অবরোধে বিভিন্ন স্থানে রেলপথে একের পর এক নাশকতার কারণে যে কোনো ট্রেন যাওয়ার আগে এ ধরনের পাইলট ট্রেন (শুধু ইঞ্জিন) দিয়ে লাইন পর্যবেক্ষণ করা হচ্ছে বলে রেল কর্মকর্তারা জানান।
