বঙ্গবন্ধু সাফারি পার্কে ‘এক্সক্যাভেটরে’ অগ্নিসংযোগ
গাজীপুরের শ্রীপুরের ইন্দ্রপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ঠিকাদারের মাটি কাটারযন্ত্র ‘এক্সক্যাভেটর’ আগুনে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার গভীর রাতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করা হলেও ঘটনাটি কেউ ফায়ার সার্ভিস বা ঠিকাদারকে জানানো হয়নি বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ঠিকাদার মো. রাসেল হাওলাদার বাচ্চু।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, অবরোধের জন্য ব্যস্ত থাকায় পুলিশ এ নিয়ে তদন্তে যেতে পারেনি।
“তবে রাতে পুলিশ তদন্তে যাবে।”
প্রাথমিকভাবে ঠিকাদারী নিয়ে বিরোধের জেরে ওই ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
এ ব্যাপারে জানতে সাফারি পার্ক প্রকল্পের পরিচালক ড. তপন কুমার সরকারকে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।
