২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল গঠন

মানবতাবিরোধী অপরাধের বিচার কার‌্যক্রম ও দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 08:35 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকারের এই কার‌্যক্রমে সহযোগিতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই সমন্বয় সেল গঠন করা হয়েছে।”

যান চলাচল ও রাপ্তানি পণ্য পরিবহণ বাধাসহ সন্ত্রাস ও নাশকতায় লিপ্ত দুষ্কৃতিকারীদের সম্পর্কে তথ্য  ৯৫৭৩৮০২ ও ৯৫৭৪৫২৮ নম্বরে ফ্যাক্সের মাধ্যমে জানাতে জনগণকে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “অযৌক্তিক হরতাল ও অবরোধের নামে রাস্তা অবরোধ, রেল লাইনের ফিসপ্লেট উৎপাটন, অগ্নিসংযোগ ও স্লিপার খুলে ফেলার কারণে যান চলাচল ও রপ্তানি পণ্য পরিবহণ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

গত ১৩ ডিসেম্বর মতিঝিল এলাকায় তাণ্ডবকারীদের ছবি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ করে তাদের সম্পর্কে তথ্য দিতে লাখ টাকার পুরস্কার ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ।