২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা পাসপোর্টে ভারতে গিয়ে আটক

অবৈধভাবে ভারতে আত্মীয়ের বাড়ি গিয়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে এক বাংলাদেশি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তবর্তী ভারতীয় এলাকা জামালপুর থেকে লাল মিয়া (২৬) আটক হন। তিনি দক্ষিণ দাউদপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

বিএসএফ-এর বরাত দিয়ে ফুলবাড়ী-৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লুৎফুল কবীর ঘটনার সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

তিনি জানান, লাল মিয়া অবৈধভাবে ভারতের সীমান্তবর্তী গ্রাম জামালপুরে তার আত্মীয়ের বাড়িতে যান।

গত বুধবার রাতে ভারতীয় পুলিশ ওই গ্রামে আসামি খুঁজতে গিয়ে লাল মিয়াকে আটক করে।

ভারতীয় গ্রাম থেকে ভারতীয় পুলিশ তাকে আটক করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘটনাটি জানানো ছাড়া তাদের কিছু করার নেই বলে জানান তিনি।